Friday, May 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলন্ডন সংবাদসাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল : লন্ডন বাংলা প্রেস ক্লাব ও দেশ...

সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল : লন্ডন বাংলা প্রেস ক্লাব ও দেশ পরিবারের শোক

লন্ডন অফিস: চ‍্যানেল এস-এর স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক দেশ এর বার্তা সম্পাদক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি ও এফএম নিউজ-এর এডিটর ফয়সল মাহমুদের মাতা মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি- রাইজউন)।

শুক্রবার (৮ মে) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তিনি সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৬০ বছর।

তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । মনোয়ারা বেগম সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের ছোট বেজগ্রামের মরহুম আব্দুল খালিকের সহধর্মিনী ।

৯ মে শনিবার সকাল সাড়ে ১০ টায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের ছোট বেজগ্রাম গোরস্থানের পাশে জানাজা শেষে দাফন করা হয় ।

এদিকে মায়ের অসুস্থতার খবর পেয়ে সাংবাদিক ফয়সল মাহমুদ জরুরী ভিত্তিতে বাংলাদেশে গমন করেন । তিনি তাঁর মায়ের দাফন-কাফন আয়োজন করে নিজ হাতে শেষ বিদায় জানান। এদিকে ফয়সল মাহমুদের মাতৃবিয়োগে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

লন্ডন বাংলা প্রেস ক্লাব,লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের প্রেসিডেন্ট তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হোসাইন ও ট্রেজারার আব্দুল হান্নান। শোকবার্তায় নেতৃবৃন্দ মারহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ বলেন, আমাদের সহকর্মী মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে মহান আল্লাহ তায়ালা যেন ফয়সল মাহমুদ ও তাঁর পরিবার-পরিজনকে ধর্য্য ধরার শক্তি দান করেন।

সাপ্তাহিক দেশ পরিবারের শোক

এদিকে সাংবাদিক ফয়সল মাহমুদের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ। তিনি বলেন, সহকর্মী ফয়সল মাহমুদের মাতৃবিয়োগে সাপ্তাহিক দেশ পরিবার গভীরভাবে শোকাহত । আমরা দোয়া করছি, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতের সর্বোত্তম স্থানে সমাসীন করেন এবং এই কঠিন সময়ে মরহুমার পরিবার পরিজনকে ধর্য্য ধরার শক্তি দান করেন।

এদিকে সিলেট থেকে এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ ফয়ছল আলম । শোক বার্তায় তিনি মরহুমার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments