Homeলন্ডন সংবাদসুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের দ্বীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত॥ আশিক চৌধুরী পুনরায় সভাপতি...

সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের দ্বীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত॥ আশিক চৌধুরী পুনরায় সভাপতি ও এডভোকেট আমিন সম্পাদক নির্বাচিত

লন্ডন অফিস: সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের দ্বীবার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ‍্যায় নিউরোডের একটি হলে সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল আশিক চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী পরিচালনায় সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম সিপার ও সাবেক ছাত্রনেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মাসুক আহমদ সরদার।

বক্তব্য রাখেন নর্থইস্ট আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দ দুলাল নাসির উদ্দিন,আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, হাসনাত আহমেদ চুনু, সেলিম সিদ্দিকী,আনোয়ার হোসেন শিশু, এমরানুল হক ইমরান, এডভোকেট আল আমিন, আবুল খায়ের,শাওন মিয়া, লোকমান হাকিম, সৈয়দ কামরান,আব্দুল আশিক চৌধুরী।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যর পরে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সংগঠনের উপদেষ্টা মাসুক আহমদ সরদারের পরিচালনায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট ও আজহারুল ইসলাম শিপার নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির সভাপতি আবদুল আশিক চৌধুরীকে পুনরায় সভাপতি হিসাবে রেখে এবং এডভোকেট আল আমিন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবারের ১০১ সদস্যের কমিটি ঘোষণার করা হয়।

যে কমিটি আগামী দিনের আন্দোলন সংগ্রামের কাজ করবে। সভায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানার নেতৃবৃন্দ নুরুলহুদা মুকুট বলেন আওয়ামী লীগ এ দেশের পরীক্ষিত রাজনৈতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে বারবার পরীক্ষার সম্মুখে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার মতো মন মানসিকতা নিয়েই আজকের এই সম্মেলন এই সম্মেলন এমন নেতৃত্ব দেখতে চাই দুঃসময়ে মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামী জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার রাস্তাকে প্রশস্ত করবে সে আশা সেই প্রত্যাশা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments