Homeআজকের শীর্ষ সংবাদইউক্রেনের বন্দরে জাহাজে হামলা, ৪ ভারতীয় নিহত

ইউক্রেনের বন্দরে জাহাজে হামলা, ৪ ভারতীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের একটি বন্দরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় জাহাজে থাকা চার ভারতীয় নিহত হয়েছেন। এ সময় আরও এক ভারতীয় গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়ার সময় একটি জাহাজ হামলার শিকার হয়। এ সময় চার ভারতীয় নাগরিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হন।

এনডিটিভি জানিয়েছে, রোববার এমভি গোল্ডেন লিও নামের জাহাজটি হামলার শিকার হয়। এ সময় জাহাজটিতে পাঁচ ভারতীয় নাগরিকসহ ১৭ জন নাবিক ছিলেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহত নাবিকের দ্রুত আরোগ্য কামনা করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments