Homeআজকের শীর্ষ সংবাদজনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

জ্যেষ্ঠ প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না।

তাই আইনি জটিলতা বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। একইভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পটভূমিও তৈরি হয়েছে জনরায়কে উপেক্ষা করার ফলে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণের রায় অগ্রাহ্য করার পরিণতি কখনোই শুভ হয় না।

তিনি বলেন, সরকার যেন আইনি মারপ্যাঁচ, কথার ফুলঝুরি কিংবা রাজনৈতিক বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা না করে।

মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, নেহার উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments