Homeবাংলাদেশঢাকাবিমানবন্দরের ডাস্টবিনে সাড়ে ৩ কেজি স্বর্ণ

বিমানবন্দরের ডাস্টবিনে সাড়ে ৩ কেজি স্বর্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল‌্যের সাড়ে ৩ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশের এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ডাস্টবিনে স্বর্ণের বারগুলো উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি জানান, ডাস্টবিনে স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের একটি বস্তু পাওয়া যায়। পরে কাস্টমস সেই বস্তুটি খুলে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। এগুলোর আনুমানিক ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

উদ্ধার করা এসব স্বর্ণের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments