Homeআজকের শীর্ষ সংবাদএবার শাকিবের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

এবার শাকিবের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রা শাকিব খান। কয়দিন আগে চিত্রনায়িকা বুবলীকে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর তিনি সমালোচিত হচ্ছেন।

এবার ঢালিউডের শীর্ষ এই নায়কের রিরুদ্ধে আরেক নায়িকার সঙ্গে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। তাই এই সব ঘটনার বিষয়ে শাকিবের বিরুদ্ধে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী।

শনিবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে শাকিব খানের বিরুদ্ধে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘নারীরা খেলনা নয়, দিতে হবে সঠিক পরিচয়’।

‘শাকিব খানের বিরুদ্ধে এফডিসি কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই’, ‘শুধু সন্তান নয়, স্ত্রীকেও স্বীকৃতি দিতে হবে’, ‘একের পর এক ডিভোর্স দেওয়া পুরুষের কোনো বীরত্ব নয়’ ইত্যাদি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments