Homeবিনোদনযশোরে মায়ের পাশে শায়িত হলেন কণ্ঠশিল্পী আকবর

যশোরে মায়ের পাশে শায়িত হলেন কণ্ঠশিল্পী আকবর

যশোরে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন কণ্ঠশিল্পী আকবর।

রোববার (১৩ নভেম্বর) রাত ২টার দিকে ঢাকা থেকে তার মরদেহ যশোর শহরতলীর সুজালপুরে গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। সকালে জহরবাদ শহরের ধর্মতলা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে কারবালা কবরস্থানে মায়ের কবরের পাশে আকবরকে শায়িত করা হয়।

তার স্ত্রী জানান, অনেক দিন ধরেই চিকিৎসা চলছিল আকবরের। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। গত জানুয়ারি থেকে তিনি বিছানায়।

এর আগে গতকাল রোববার দুপুরে মারা যান জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments