Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশবিএনপি যেন সুন্দরভাবে সমাবেশ করতে পারে, সেই ব্যবস্থাই সরকার করছে : তথ্যমন্ত্রী

বিএনপি যেন সুন্দরভাবে সমাবেশ করতে পারে, সেই ব্যবস্থাই সরকার করছে : তথ্যমন্ত্রী

বিএনপি যেন সুন্দরভাবে সমাবেশ করতে পারে, সেই ব্যবস্থাই সরকার সবসময় নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা বিএনপিকে দমন করার নীতি অবলম্বন করিনি। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের কোনো সমাবেশ করতে দেওয়া হতো না। আমাদের দলীয় কার্যালয়ের সামনে কাঁটাতারের বেড়া দেওয়া থাকত। সেই বেড়ার বাহিরে আমরা যেতে পারতাম না।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধা জ্ঞাপন, প্রবন্ধ উপস্থাপন, স্মৃতিচারণমূলক বক্তব্যের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু হয়।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments