Homeখেলামার্তিনেজের উদযাপন নিয়ে যা বললেন এমবাপ্পে

মার্তিনেজের উদযাপন নিয়ে যা বললেন এমবাপ্পে

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম বড় কারিগর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

তবে শিরোপা জিতে এক অন্যরকম বাধ ভাঙা উল্লাসে মাতেন এই তারকা।

যেখানে ফাইনাল শেষে ড্রেসিংরুমে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন। এছাড়া দেশে ফিরে ছাদ খোলা বাসে এমবাপ্পের মুখের পুতুল হাতে দেখা যায় মার্তিনেজকে। যা নিয়ে শুরু হয় সমালোচনা।

তবে, মার্তিনেজের এমন উদযাপন নিয়ে কোনো সমস্যা নেই ফরাসি তারকা এমবাপ্পের।

গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে বলেন, ‘(মার্তিনেজের) উদযাপন নিয়ে আমার সমস্যা নেই। এসব নিরর্থক বিষয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ক্লাবের জন্য নিজের সেরাটা দেওয়া।’

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments