Homeরাজনীতিবিএনপি-জামায়াতের হাত আগুনে পুড়িয়ে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের হাত আগুনে পুড়িয়ে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত আগুন দিয়ে আবারও মানুষ পোড়াতে চাইলে তাদের হাত আগুনে পুড়িয়ে দেওয়া হবে। কেউ দেশের ক্ষতি করতে চাইলে জনগণই তার উপযুক্ত জবাব দেবে।

শনিবার (৭ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির নবনির্বাচিত জাতীয় কমিটি, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই জনগণের পাশে আছে। কারণ, এটি আওয়ামী লীগের নীতি। শুধু সরকার নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করবে আওয়ামী লীগও। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জনশক্তি গড়ে তোলাই আওয়ামী লীগের লক্ষ্য।

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আমীর হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিমসহ অনেকেই।

যৌথসভা শুরুর আগে গোপালগঞ্জের ২৭ টি উন্নয়ন প্রকল্প এবং একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে দুপুর ১২টায় নবগঠিত কমিটি নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তার কন্যা শেখ হাসিনা। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান তিনি।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments