Homeজাতীয়তুরাগ তীরে লাখো মুসল্লির জুমা আদায়

তুরাগ তীরে লাখো মুসল্লির জুমা আদায়

দীর্ঘ দুই বছর পর ইজতেমার প্রথম পর্বে টঙ্গীর তুরা গতীরে লাখো মুসল্লিরা জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শুরু হয়ে শেষ হয় দুপুর ১টা ৫২ মিনিটে।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে জুমার আজান, ১টা ৪০ মিনিটে জুমার খুদবা শুরু হয়।

কাকরাইল মসজিদের খতিব ও তাবলীগের শূরা সদস্য মাওলানা জোবায়ের মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ এ জামায়াতে ইমামতি করেন।

এদিন এ জামাতে অংশ নিতে ইজতেমা ময়দানে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। জুমার নামাজের সময় যত ঘনিয়ে আসে, বাড়তে থাকে মুসল্লির ভিড়।

এর আগে বাদ ফজর উর্দুতে পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এ বয়ান বাংলাসহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শুনানো হয়।

রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments