মানুষ বানর থেকে আসছে এই কথা পাঠ্য বইয়ে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়া নদীর তীরে ব্র্যাক শিক্ষা তরির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নতুন পাঠ্যক্রমের কোনো বইতেই লেখা নেই মানুষের পূর্ব পুরুষ বানর, এটি নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, পাঠ্য বইয়ে যেসব ভুল বেরিয়েছে তার অধিকাংশ ১০ বছর আগের ভুল।
আমি খুব খুশি, সবাই এখন বজ পড়ে।কাজেই ভবিষ্যতে আমাদের কোনো বইয়ে আর ভুল থাকবে না বলেও এ সময় মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, আমাদের বইয়ে আছে একজন শিক্ষার্থী শিক্ষককে প্রশ্ন করেছে মানুষ কি বানর থেকে আসছে? তখন উত্তরে শিক্ষক বলেছেন মানুষ বানর থেকে আসেনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভা মেয়র জিল্লুর রহমান জুয়েল, উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আইকে



