Homeজাতীয়সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: আইনমন্ত্রী

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে তার সংসদীয় এলাকায় সফরকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে সংবিধান আছে, সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা সম্পূর্ণভাবে লেখা আছে।

আইনমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামীলীগ এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের কোনো আপত্তি নাই। কারণ, আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে। বাংলাদেশে আওয়ামীলীগ গণতন্ত্র স্থাপন করেছে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments