Homeজাতীয়সড়ক দুর্ঘটনার সর্বোচ্চ সাজার সুপারিশ নিয়ে সংসদে সংশোধিত আইন উত্থাপিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনার সর্বোচ্চ সাজার সুপারিশ নিয়ে সংসদে সংশোধিত আইন উত্থাপিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ সাজার সুপারিশ নিয়ে সংশোধিত আইন সংসদে উত্থাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ‍্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সভায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, পার্কিংসহ বিভিন্ন অপরাধে জরিমানার পরিমাণ অত‍্যধিক বলে যে অভিযোগ আছে তা আবারও আলোচনা করা হবে।

এ সময় সড়কে চাঁদাবাজি নিয়েও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সড়কে কোনো চাঁদাবাজি হবে না, কমিশন নেয়া যাবে না। কোথাও যদি কেউ চাঁদাবাজি হয়, তার বিরুদ্ধে হাইওয়ে পুলিশ ব‍্যবস্থা নেবে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments