Homeআন্তর্জাতিক৬০ কোটি ডলারে বিক্রি হল ডায়ানার সেই গাউন

৬০ কোটি ডলারে বিক্রি হল ডায়ানার সেই গাউন

ব্রিটিশ প্রিন্সেস ডায়ানার বেগুনি রঙের রাজকীয় একটি গাউন নিলামে বিক্রি হয়েছে ছয় লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যেটির মূল্য ৬০ কোটি টাকার বেশি।

প্রত্যাশা ও পূর্বানুমানের চেয়ে পাঁচ গুণ বেশি মূল্যে বিক্রি হয়েছে ডায়ানার গাউনটি।

সোথেবি নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই নিলামের আয়োজন করে।

১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন। শেষবার ভ্যানিটি ফেয়ারের ফটোশ্যুটেও তাকে এই গাউনে দেখা যায়।

এই মূল্যবান পোশাকটি এবার দ্বিতীয় দফা নিলামে উঠেছিল। ফ্যাশন আইকন হিসেবে ডায়ানার পোশাকগুলোর পরিচিতি বিশ্বজুড়ে। মৃত্যুর আগে ৮০টি পোশাক নিলামে তোলেন ডায়ানা।

সূত্র: ফোর্বস

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments