Homeজাতীয়চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্পিকারের

চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্পিকারের

সাইবার সিকিউরিটিসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (২৮ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘প্রতিষ্ঠার ৭৪ বছর পুনর্মিলন উৎসব’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে তরুণরা। বর্তমান সরকার অর্থনৈতিক, সামাজিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসময় দেশের অনগ্রসর, অস্বচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা গ্রহণে নটরডেম কলেজ অ্যালামনাইয়ের প্রতি আহবান জানান স্পিকার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নটরডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments