Homeবাংলাদেশঝালকাঠিতে দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যসহ নিহত ২

ঝালকাঠিতে দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যসহ নিহত ২

ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেল ও সিলিন্ডারবোঝাই কাভার্ড ভ্যানের সংঘর্ষে সাবেক সেনা সদস্যসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলী হায়দার হোসেন মহারাজ এবং সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন সাহিন, দুজনই রাজাপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যান পিরোজপুর থেকে বরিশালের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দুই আরোহী একটি মোটরসাইকেলে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়। রাজাপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে।

এসময় কাভার্ডভ্যানটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments