Homeজাতীয়বিদেশি কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিঠা উৎসব

বিদেশি কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিঠা উৎসব

ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের জন্য পিঠা উৎসবের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।

মূলত বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার সাথে বিদেশি কূটনীতিকদের পরিচয় করিয়ে দিতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী এসব পিঠা উপভোগের জন্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে ঢাকাস্থ বিদেশি কূটনীতিক, বাংলাদেশের সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় পিঠা উৎসবে বিদেশি অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার স্বাদগ্রহণ করে মুগ্ধ হন এবং বাংলাদেশি খাবারের ভূয়সী প্রশংসা করেন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments