Homeআন্তর্জাতিক৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক-ইরান সীমান্ত, নিহত ৩

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক-ইরান সীমান্ত, নিহত ৩

তুরস্ক ও ইরান সীমান্তে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ৩০০ জন।

শনিবার (২৮ জানুয়ারি) দেশ দুটির সীমান্তবর্তী এলাকায় এ কম্পন অনুভূত হয়।

রয়টার্স জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো দেশটির পশ্চিম-আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে। ওই শহরেরই বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবার প্রধানের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরএনএ হতাহতের এই সংখ্যা জানিয়েছে।

জানা গেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় তুষারপাত হচ্ছে। সেসব এলাকায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটোনিক প্লেটের সীমানায় ইরানের অবস্থান। আর তাই দেশটিতে প্রায়ই হালকা থেকে মাঝারি মাত্রার, এমনকি শক্তিশালী ভূমিকম্পও আঘাত হেনে থাকে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments