Homeজাতীয়রূপসা রেলসেতু পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

রূপসা রেলসেতু পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

দুদিনের সফরে খুলনা বিভাগে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এ সফরে তিনি ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্বে নির্মিত কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন।

এরই অংশ হিসেবে সফরের প্রথমদিন গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তিনি রূপসা রেলসেতু পরিদর্শন করেছেন।

ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, রূপসা রেলসেতু, বাংলাদেশ সরকারকে দেওয়া ভারত সরকারের লাইন অব কনসেশনাল ক্রেডিটের (নমনীয় শর্তে ধারাবাহিক ঋণ) মাধ্যমে নির্মাণ করা হয়েছে। ১৬৯ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত সেতুটি সমগ্র উপ-অঞ্চলের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা বাড়াবে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments