Homeজাতীয়ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বাংলাদেশ সফরে এসেছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সাইফুদ্দিনের এটাই প্রথম বিদেশ সফর।

শনিবার বিকালে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান তিনি।

জানা গেছে, মালয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম দিনে ঢাকার জনশক্তি প্রেরণকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করতে পারেন। আর রাতে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রীর নৈশভোজে অংশ নেবেন।

এছাড়াও সফরের দ্বিতীয় দিনে রবিবার সকাল ১০টায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে শ্রমবাজার বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পরে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন তিন দিনের সফরে ঢাকা সফর করেছিলেন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments