Homeজাতীয়নির্ধারিত সময়ে শেষ হবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজ: ভারতীয় হাইকমিশনার

নির্ধারিত সময়ে শেষ হবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজ: ভারতীয় হাইকমিশনার

নির্ধারিত সময় অর্থাৎ এ বছরের ৩০ জুনের মধ্যেই শেষ হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজ। জাতীয় গ্রিডে যুক্ত হবে ১ হাজার তিনশ ২০ মেগাওয়াট বিদ্যুৎ। এমনটাই জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, প্রথম ইউনিটের ৬২০ মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন কয়লা সংকটের কারণে বন্ধ রয়েছে। তবে কয়লা আসার প্রক্রিয়া শুরু হয়েছে; খুব শিগগিরই স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন তিনি।

জানানো হয়, ডলার রিলিজ করতে কিছুটা সময় লেগেছে বলে কয়েকদিন কয়লা সাপ্লাই বন্ধ ছিল। ইতোমধ্যে কয়লা বহনকারী একটি জাহাজও রওনা হয়েছে।

প্রকল্পের কাজের জন্য সুন্দরবনের পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না বলেও এ সময় উল্লেখ করেন প্রণয় ভার্মা।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments