কর্মসূচি পালনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে বিএনপি পারদর্শী। এ বিষয়ে তাদের ছোট করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
তিনি বলেন, বিএনপি কর্মসূচি দিলে আমরাও রাজপথে থাকবো। কারণ, যখন বিএনপি-জামায়াত কোনো কর্মসূচি দেয়, এ দেশের সাধারণ মানুষ আতঙ্কে ভোগে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে যুবলীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
এ সময় যুবলীগের নেতাকর্মীরা বলেন, বিএনপির নৈরাজ্য ঠেকাতেই রাজপথে সতর্ক অবস্থান নিয়েছেন তারা।
নিজেদের ভুলের কারণেই বিএনপি জনবিচ্ছিন্ন বলে এ সময় অভিযোগ করে যুবলীগের নেতাকর্মীরা।
আজ বিকেলেও কামরাঙ্গীরচরে ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যে’র নিন্দা জানাতে সমাবেশ করবে আওয়ামী লীগ। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আইকে



