Homeজাতীয়বিনিয়োগ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলনেরও উদ্বোধন করেন তিনি।

রবিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে আগারগাঁওয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সুইস টিপে ভবন উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে এক একর জমির ওপর ১৯৮ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট বিডা ভবন নির্মাণ করা হয়েছে।

জানা গেছে, সম্মেলনে মূল্য সংযোজন কর (ভ্যাট), কাস্টমস ও আয় করের ওপর মোট তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে।

সম্মেলনকালে এসব বিষয়ে পৃথক তথ্য কেন্দ্র থাকবে। জনগণ এসব কেন্দ্র থেকে ভ্যাট, কাস্টমস ও আয় কর সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারবে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments