Homeলিডনিউজধর্মাপশা প্রেসক্লাবের কমিটির সভাপতি ইসহাক, সম্পাদক পহেল

ধর্মাপশা প্রেসক্লাবের কমিটির সভাপতি ইসহাক, সম্পাদক পহেল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের ১৮ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি গঠিত এ কমিটিতে দৈনিক মানজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ইসহাক মিয়াকে সভাপতি ও দৈনিক আমার সংবাদ ও দৈনিক হাওরাঞ্চলে কথা, লন্ডন বাংলা, দৈনিক দেশবাংলা প্রতিদিন, দৈনিক বর্তমান সময়, দৈনিক বাংলাপেইজ,পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি এম এম এ রেজা পহেলকে সাধারণ সম্পাদক পদে পূনরায় নির্বাচিত করা হয়েছে।

রবিবার দুপুর ১টায় উপজেলা সদরে হাজী তহুর আলী সুপার মার্কেটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি সানোয়ার জাহান চৌধুরী (দৈনিক আমাদের নতুন সময় ), যুগ্ম সাধারণ সম্পাদক নুর রহমান তুষার (দৈনিক তৃতীয় মাত্রা), সাংগঠনিক সম্পাদক আকিক নুর খান পাঠান (দৈনিক খোলা কাগজ), দপ্তর সম্পাদক কৃপেষ চন্দ্র রিংকু (দৈনিক ব্রহ্মপুত্র), কোষাধ্যক্ষ শাখিন শাহ (দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শুভন মিয়া (দৈনিক আমাদের কন্ঠ), সম্মানিত সদস্য কুতুব উদ্দিন তালুকদার (দৈনিক আজকের বসুন্ধরা), মো. মিঠু মিয়া (দৈনিক যায়যায়দিন), আব্দুর রব সজল (দৈনিক আলোকিত বাংলাদেশ), আরিফ খান (দৈনিক ডেইলি অবজারভার), বশির আহমেদ (দৈনিক সুনামগঞ্জের ডাক), মোজাহিদ আহমেদ পাখি (দৈনিক শুভ প্রতিদিন), রুমান সারোয়ার (দৈনিক আজকের বসুন্ধরা), অনুপ তালুকদার (দৈনিক গড়ব বাংলাদেশ) ও শান্ত তালুকদার (দৈনিক নতুন বাজার)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments