Homeখেলামেসির গোলে পিএসজির জয়

মেসির গোলে পিএসজির জয়

পিছিয়ে পড়েও আশরাফ হাকিমি ও লিওনেল মেসির গোলে জয় তুলে নিল পিএসজি। তুলুজকে ২-১ গোলে হারালো ক্রিস্তফ গালতিয়ের দল। এ জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

এ ম্যাচে চোটের কারণে অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস, দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমার ছিলেন না।

ম্যাচের শুরুতে ২০তম মিনিটে তুলুজের মিডফিল্ডার ফন বুমেনের ফ্রি-কিকে গোল হজম করে বসে স্বাগতিক পিএসজি।

তবে ৩৮তম মিনিটে মরক্কোর ডিফেন্ডার হাকিমির বাঁ পায়ের বাঁকানো শটে সমতায় ফেরে পিএসজি।

দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় পিএসজি। হাকিমির পাসে বল বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি।

লিগে ২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে লঁস। ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে তুলুজ।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments