Homeবাংলাদেশচট্টগ্রামপাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ৩ রোহিঙ্গা নিহত

পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার উখিয়া সদরের মুহুরিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট এর বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩), ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে ছৈয়দ আকবর (২০) ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মুহুরিপাড়া এলাকার নেছার আহমদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে ওপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙিনা অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments