Homeজাতীয়অর্থনীতিবিদ নুরুল ইসলাম মারা গেছেন 

অর্থনীতিবিদ নুরুল ইসলাম মারা গেছেন 

না ফেরার দেশে চলে গেলেন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার (৮ মে) রাত ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার অধ্যাপক আদনান মোর্শেদ মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি খাদ্য ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া তিনি বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ার‌ম্যান ছিলেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকও ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments