এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জে ধর্মপাশা সদর ইউনিয়নের দুধবহর গ্রামের মাঠে
২০২২-২৩ অর্থবছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ফুলকপি প্রদর্শনীর মাঠ দিবস বুধবার বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়।
ধর্মপাশা উপজেলা কৃষি অফিস এর আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না।
উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপ সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও কৃষাণীবৃন্দ।



