Homeবাংলাদেশমাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ: নিহত বেড়ে ৭

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ: নিহত বেড়ে ৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।

শনিবার (২৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সাব-অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ওই সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments