Homeজাতীয়রোববার ঢাকায় আসছেন জাতিসংঘ শান্তিরক্ষা প্রধান

রোববার ঢাকায় আসছেন জাতিসংঘ শান্তিরক্ষা প্রধান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে দুই দিনের সফরে আগামীকাল রোববার (২৫ জুন) বাংলাদেশে আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স।

জানা গেছে, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকায় অবস্থানকালে ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের (ইউএনপিকেএম) প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দেবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে ঘানার আক্রায় ৫ ও ৬ ডিসেম্বর শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে।

এর আগে, এটি ২০২১ সালে সিউল ও ২০১৪ সালে রাষ্ট্রপ্রধান, সরকার বা মন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত একাধিক বৈঠকের মধ্যে সর্বশেষ বৈঠক হতে যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments