Homeজাতীয়বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব সৌরভ কুমার

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব সৌরভ কুমার

সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার।

মূলত, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে তার এ সফর।

জানা গেছে, সংক্ষিপ্ত সফরে সৌরভ কুমার বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন। সফরের শুরুর কর্মসূচিতে সৌরভ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। পরে নয়া দিল্লির পররাষ্ট্রের সচিব (পূর্ব) যাবেন বিমসটেকের কার্যালয়ে। সেখানে তিনি বৈঠক করবেন বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্রসচিব (পূর্বের) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার। ১৯৮৯ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া সৌরভ বর্তমান দায়িত্বের আগে মিয়ানমার ও ইরানে নয়া দিল্লির হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments