Homeলিডনিউজমধ্যনগরে সাক্ষ্য প্রদানে গিয়ে পুলিশ সদস্য মোঃ ইসমাইল হোসেন ভূইয়ার মৃত্যু

মধ্যনগরে সাক্ষ্য প্রদানে গিয়ে পুলিশ সদস্য মোঃ ইসমাইল হোসেন ভূইয়ার মৃত্যু

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর থানায় কর্মরত এসআই মোঃ ইসমাইল হোসেন ভূইয়া গত ১২/০৯/২০২৩ খ্রিঃ এবং আগামী ১৪/০৯/২০২৩ খ্রিঃ তারিখে হবিগঞ্জ সাক্ষী প্রদানের জন্য গত ১১/০৯/২০২৩ খ্রিঃ তারিখে সন্ধ্যায় মধ্যনগর থানা হইতে বের হন।
পরবর্তীতে গত ১২/০৯/২০২৩ খ্রিঃ তারিখে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান শেষে তাহার হার্ট ডিজিস (হৃদরোগ) এর চিকিৎসার জন্য রাতে ঢাকা গমন করেন।

১৩/০৯/২০২৩ খ্রিঃ তারিখ সকালে তাহার স্ত্রী সহ ডিএমপি ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় গেলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তখন তাহার স্ত্রী ডিএমপি ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার বেলা অনুমান ১২:৪৫ মিনিটের সময় তাহাকে মৃত ঘোষনা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজীউন)।

এসআই মোঃ ইসমাইল হোসেন ভূইয়ার মৃত্যুর বিষয়ে মধ্যনগর থানা পুলিশ গভীরভাবে শোকাহত এবং তাহার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

তিনি মধ্যনগর থানায় গত ০৬/০৫/২০২৩ খ্রিঃ তারিখে যোগদান করেন। তাহার পিতার নাম মোঃ সিদ্দিকুর রহমান, স্থায়ী ঠিকানা, সাং-কমলাবাড়ি, পোঃ-কালিবাড়ি, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা।

পরিবার সূত্রে জানা যায়, তিনি ০৩ কন্যা সন্তানের জনক। তাহার পরিবার কুমিল্লা শহরে বসবাস করেন।

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments