Homeবিনোদনঅভিনেত্রী অঞ্জনা ভৌমিক আর নেই

অভিনেত্রী অঞ্জনা ভৌমিক আর নেই

৭৯ বছরে চলে গেলেন টলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। বেশ কিছুদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, ষাট থেকে আশির দশকের বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন অঞ্জনা ভৌমিক। ‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো সিনেমায় তার অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক। উত্তর কুমারের সঙ্গে তার জুটি দর্শকের কাছে খুব প্রিয় ছিল।

তবে একটা সময়ের পর আর অভিনয় জগতে ছিলেন না অঞ্জনা ভৌমিক। রুপালি দুনিয়া থেকে দূরে চলে যান তিনি। অভিনেত্রীর দুই মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা দুজনেই এক সময় অভিনয় করতেন। নীলাঞ্জনা এখন টেলিভিশনের খ্যাতনামা প্রযোজক। তার স্বামী যিশু সেনগুপ্ত টলিউডের হাল আমলের জনপ্রিয় অভিনেতা।

এদিকে অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের প্রয়াণে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

আইকে/ বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments