এম এম এ রেজা পহেল, ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেখ খন্দকার (৭৬) অদ্য ২০/০৩/২৪ তারিখ রাত ০৩.৩০ ঘটিকায় বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরন করেন।
তার স্ত্রী জীবিত আছেন, তিনি ৩ ছেলে, ২ মেয়ের রেখে যান। অদ্য ২০/০৩/২০২৪ তারিখ ২.৩০ ঘটিকায় মধ্যনগর থানা কমপ্লেক্সে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করে, এসআই রফিজুল মিয়ার নেতৃত্ব মধ্যনগর থানা পুলিশের একটি টিম।
এসময় মুক্তি যোদ্ধা,মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অতিশ দর্শী চাকমা ও মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন উপস্থিত ছিলেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাপেইজ/এএসএম



