Tuesday, March 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদলন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। রাত ৮টা ১৩ মিনিটে গুলশানে নিজ বাসভবন ফিরোজা থেকে সাদা একটি গাড়িতে রওনা দেন খালেদা জিয়া।

বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি।

তিনি আরো জানান, খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

বিএনপির পক্ষ থেকে জানানে হয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ উড়োজাহাজ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন খালেদা জিয়া। দীর্ঘ আট ঘণ্টার মতো ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করবেন তিনি। এই এয়ার অ্যাম্বুলেন্স সোমবারই ঢাকায় এসেছে, সেটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে রাখা হয়েছে।

দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ সময় বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়ার।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments