Thursday, April 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবরিশালে এজলাসে ভাঙচুরের মামলায় ১১ জনের জামিন

বরিশালে এজলাসে ভাঙচুরের মামলায় ১১ জনের জামিন

বরিশাল প্রতিবেদক: বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ভাঙচুর ও আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টির ঘটনায় গ্রেপ্তার জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ একই মামলায় এজাহারভুক্ত আরও ১০ জন আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। তবে আরেক আসামি মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটে দ্রুত বিচার আদালতে জামিন শুনানি শেষে এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেল।

আদালত সূত্রে জানা যায়, বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ১২ আইনজীবীর জামিন শুনানি হয়। শুনানি শেষে ২০০ টাকার মুচলেকায় ১১ জনকে জামিন দেওয়া হলেও ৬ নম্বর আসামি মিজানুর রহমান সাঈদের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী কে এম জুবায়ের বলেন, আদালত নথি ও যুক্তি পর্যালোচনা করে একজন বাদে সবার জামিন মঞ্জুর করেছেন।

তিনি আরও জানান, মামলার প্রধান আসামি জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। আজ বাকি আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত একজন ছাড়া সবার জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক নাজিমউদ্দিন পান্না, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মন্টু, আব্দুল মালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরী, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, মহানগর দায়রা জজ আদালতের এপিপি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন ও বসির উদ্দিন সবুজ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments