লন্ডন অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউরোপীয়ান জাতীয়তাবাদী পরিবার ইউকে-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা এবং রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউরোপীয়ান জাতীয়তাবাদী পরিবারের সভাপতি শফিকুল ইসলাম তুহিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ খালেদ আহমেদ মিনহাজ। দিলোয়ার আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আ ন ম অহিদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নাসির আহমদ শাহীন, পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার, সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ইতালি বিএনপির এনামুল হোসেন অশ্রু, কেন্দ্রীয় কৃষক দলের ইউরোপ সমন্বয়ক জহিরুল ইসলাম মিলন এবং পর্তুগালের পোর্তো বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর দেশ ও জাতির প্রতি অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়েছিল। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকার কথাও স্মরণ করেন।
প্রধান অতিথি আ ন ম অহিদ আহমদ তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র গঠন ও দেশ পরিচালনায় অবদানের কথা তুলে ধরেন। তিনি শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের কথা স্মরণ করে সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি শহীদুল ইসলাম মামুন ও নাসির আহমদ শাহীন ইউরোপে জাতীয়তাবাদী নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইউরোপীয়ান জাতীয়তাবাদী পরিবার আগামী দিনে আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।
পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্যসচিব ছায়েফ আহমেদ সুইট আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সহযোগিতা, পরামর্শ ও সমর্থন নিয়ে তাঁরা আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চান। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলী হোসেন লিটন মোড়ল, ওয়েছ আহমদ, মাসুদ সর্দার, ফারুক ব্যাপারী, মির্জা নোমান, সামাদ আহমদ, ইব্রাহীম আইন উদ্দীন, খলিলুর রহমান সাগর, মোবারক হোসেন, মনির হোসেন, কাজী উজ্জ্বল এবং মিহানুর রহমান সাকের।

এ সময় উপস্থিত ছিলেন রুবেল, নাহিদ গেরাপী, আলমগীর হোসেন, আবুল হোসেন, সারোয়ার হোসেন, মো. লিটু ময়না (খোকন খান), এনাম আহমদ, আইয়ুব মোহাম্মদ, দিলোয়ার, কামাল ও মিজান, আব্দুল ওয়াদুদ জাহেদ, এনাম আহমদ জিল্লুর রহমান ,নজরুল ইসলাম,তাছবির আহম্মেদ ফাহিম দুদু মিয়া,কামাল আহমদ,খালেদ হুসাইন হাছান মাহমুদ সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শেষে সভাপতি শফিকুল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক শেখ খালেদ আহমেদ মিনহাজ উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, নেতৃবৃন্দ ও সকল অংশগ্রহণকারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



