Homeআজকের শীর্ষ সংবাদসাংবাদিক মিরুজ খান রাজের মাতা মর্জিনা খাতুনের মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক

সাংবাদিক মিরুজ খান রাজের মাতা মর্জিনা খাতুনের মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন অফিস: লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক মিরুজ খান রাজের মাতা মর্জিনা খাতুন এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।

ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৮ টায় ঢাকার একটি হাসপাতালে যাওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। ৭ ছেলে, ৩ কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমাকে নিজ এলাকা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বড়টিয়া গ্রামে নামাজে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments