ক্রীড়া প্রতিবেদক: সবশেষ গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ফিফা প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে প্রথম ম্যাচটি হেরেছে ৩-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই হারে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সংযুক্ত আরব আমিরাত।
এবার আরব আমিরাত সফরে গিয়েছিল বাংলাদেশ ১৮ ফুটবলার ছাড়াই। যারা কোচের বিরুদ্ধে আন্দোলনে নেমে ছিলেন। এছাড়াও ফিফা প্রীতি ম্যাচ উপলক্ষে অনুশীলনে আসেননি এই ফুটবলাররাই। তাদের ছাড়াই একেবারে তারুণ্য নির্ভর ফুটবলার নিয়ে ফিফা প্রীতি ম্যাচে নামে ইংলিশ কোচ পিটার বাটলার।
বাংলাদেশ জুনিয়র পর্যায়ে আমিরাত নারী দলকে একাধিকবার পরাজিত করেছে। সিনিয়র পর্যায়ে আজই প্রথম মুখোমুখি হয়েছে। স্বাগতিক আমিরাত বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে ফিফা র্যাংকিংয়ে। মাঠের পারফরম্যান্সও আমিরাত এগিয়ে ছিল।
খেলার ১৮ মিনিটে এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় স্বাগতিক দল। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরে আসলে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ। খেলার ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে আরব আমিরাত। খেলার ৩৪ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশকে সমতায় ফেরান অধিনায়ক আফিদা খাতুন। তাতে স্কোরলাইন হয় ২-০।
দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আফিদা-আকলিমরা। খেলার ৭৪ মিনিটে নিজের আরব আমিরাতের ব্যবধান বাড়িয়ে দেন জর্জিয়া। তাতে স্কোরলাইন হয় ৩-১। বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচটি গড়াবে আগামী ২ মার্চ।
বাংলাপেইজ/এএসএম



