Homeআজকের শীর্ষ সংবাদদুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে চায় জামায়াত

দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জামায়াতে ইসলামী একটি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়। সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের অভাবে বাংলাদেশ বারবার পথ হারাচ্ছে।

জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব। জনগণ যদি একবার সুযোগ দেয়, তাহলে জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দেবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব এমন দাবি করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যার দৃষ্টান্ত জামায়াতের সাবেক আমির প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি শহীদ আলী আহসান মুজাহিদ।

যেই দলের আমির ও সেক্রেটারি তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেও দুই পয়সা দুর্নীতি করেনি। যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজের অভিযোগ নেই। সেই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে।

তিনি আরও বলেন, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, আমরা ব্রিটিশদের ২০০ বছরের শাসন-শোষন থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি। ১৯৭১ সালে পাকিস্তানের শাসন-শোষণ থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি।

সবশেষ ২০২৪ সালে দ্বিতীয় স্বাধীনতা যেই ঐক্যের ভিত্তিতে অর্জন হয়েছে সেই স্বাধীনতাও ৫/৬ মাসের ব্যবধানে হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে মনে হয়। যেই ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, সেই ঐক্যে ফাটল দেখা যাচ্ছে। দেশ ও জাতির স্বার্থে সব দলকে বুঝতে হবে ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments