Homeআজকের শীর্ষ সংবাদপারভেজের মৃত্যুতে ঢাবিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

পারভেজের মৃত্যুতে ঢাবিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা পড়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

রোববার (২০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

গায়েবানা জানাজা বিষয়ে ঢাবির আরবী বিভাগের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম (যুবাহ) বলেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী পারভেজ ভাইয়ের মৃত্যুতে আমরা গায়েবানা জানাজা আদায় করেছি। তাকে সন্ত্রাসী হামলার মাধ্যমে খুন করা হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। তাছাড়া, আমরা সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments