Tuesday, March 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদযে কোনো সময় হামলা করতে পারে ভারত

যে কোনো সময় হামলা করতে পারে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত । এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে। ফলে হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।

ভারতীয় সরকারি কর্মকর্তাদের ক্রমবর্ধমান হুমকির ফলে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের এ বিশ্বাস দৃঢ় হচ্ছে। ভারতীয় সামরিক পদক্ষেপ এখন সম্ভব হতে পারে, তাই যেকোনো ভারতীয় আক্রমণ প্রতিহতের জন্য প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক সূত্র।

একজন নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখছি। কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় ‘হাইপ’ তৈরি করতে চাই না।

ওই কর্মকর্তাকে প্রকাশ্যে এই বিষয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। তবুও তিনি আলজাজিরার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ভারত যদি মনে করে যে কোনো প্রতিশোধমূলক কাজ করলেও তাদের কিছু হবে না, তাহলে তারা ভুল করবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments