HomeUncategorizedহ‍্যামলেট হকি ক্লাবের আয়োজনে দুই সপ্তাহব্যাপী ঈস্টার হকি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

হ‍্যামলেট হকি ক্লাবের আয়োজনে দুই সপ্তাহব্যাপী ঈস্টার হকি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

লন্ডন অফিস: লন্ডন টাওয়ার হ‍্যামলেট হকি ক্লাবের আয়োজনে ও ইসলামী রিলিফের সহযোগিতায় দুই সপ্তাহব্যাপী ঈস্টার হকি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ১২ টায় ওয়াপিং জন অরওয়েল স্পোর্টস সেন্টারে সমাপনি অনুষ্ঠান অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ম‍্যাডেল , ব‍্যাট ও টি-সাট তুলে দেন অতিথিরা।

টাওয়ার হ্যামলেটস হকি ক্লাবের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সাবিনা খান, ইসলামিক রিলিফের আবদুল্লাহ আল মামুন, হকি ক্লাবের কোষাধ্যক্ষ কাদিরুল কিবরিয়া, প্রধান কোচ সোহেল মালিক, সহকারী প্রধান কোচ আবদুল ওয়াহিদ, অধিনায়ক ও কোচ ইউসুফ আবদুল্লাহ, যুব কোচ ইউনুস আবদুল্লাহ, যুব কোচ ইয়াকুব আবদুল্লাহ, অভিভাবক আমিনা কিবরিয়া, ইসমাইল আবদাল-বারি প্রমুখ।

আয়োজকরা জানান, এমন আয়োজনের উদ্দেশ্য কমিউনিটিতে হকি খেলার প্রচার, শিশু-কিশোরদের খেলাধুলায় যুক্ত করা, সক্রিয় রাখা এবং একে অপরের সঙ্গে মেলামেশার সুযোগ করে দেওয়া। যাতে করে ঘরে বসে থাকার পরিবর্তে তারা যেন মাঠে আসে, খেলাধুলা করে আনন্দ উপভোগ করে। খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করে এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments