Homeআজকের শীর্ষ সংবাদউপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করে নাই

উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএসরা দুর্নীতি করে নাই

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএস’রা দুর্নীতি করে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তার অভিযোগ, উপদেষ্টাদের উপেক্ষা করে তাদের পিএস’রা একাই দুর্নীতি করতে পারে না। উপদেষ্টার আজ্ঞাবহ ব্যক্তিরাই পিএস হয়ে থাকেন।

সোমবার (২ জুন) দুপুরে পল্লবী মিরপুর ও বনানীর বেশ কয়েকটি স্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার সরকার যেভাবে দুর্নীতি এবং লুটপাট করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে পালিয়ে গেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ তাদের পিএস, আত্মীয় স্বজনরা যারা ক্ষমতার মোহে পরে বাংলাদেশের মানুষের টাকা দুর্নীতির মাধ্যমে হরণ করছেন। তাদেরও বিচার হবে বাংলার মাটিতে। কারণ বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতিবাজকে কখনো ক্ষমা করবে না। কোনো অন্যায়কারীকে ক্ষমা করবে না।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments