Homeআজকের শীর্ষ সংবাদজানা গেলো যখন হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল

জানা গেলো যখন হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির কারণে প্রশাসনিক কার্যক্রম স্থগিত রয়েছে।

এছাড়া সাড়ে ৫ লাখেরও বেশি পরীক্ষার্থীর তথ্য যাচাই ও মূল্যায়ন করতে সময় প্রয়োজন।

সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ গণমাধ্যমকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ঈদের পরে প্রকাশ করা হবে। কারণ, গতকাল (রোববার) থেকে বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেছে। এছাড়া পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। সবকিছু বিবেচনায় নিয়েই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে শনিবার (৩১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪টি জেলার ৮৭৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৫ লাখ ৪৮ হাজারের বেশি পরীক্ষার্থী। আট বছর পর এবার আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে দেশের ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে। এর মধ্যে ২৬৪টি সরকারি এবং ৬১৭টি বেসরকারি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে সম্মান কোর্সে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments