Homeআজকের শীর্ষ সংবাদঈদের দিন ‘পঙ্গু’ হাসপাতালে ভর্তি ২০০

ঈদের দিন ‘পঙ্গু’ হাসপাতালে ভর্তি ২০০

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার দিনে পশু কোরবানি ও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই শতাধিক মানুষ রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি হয়েছেন। নিটোর ‘পঙ্গু’ হাসপাতাল নামে অধিক পরিচিত।

শনিবার (৭ জুন) বিকেলে নিটোরের জরুরি বিভাগে এমন চিত্র দেখা গেছে।

আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ গোস্ত কাটতে গিয়ে হাত কেটে ফেলছেন। কেউ গরু কোরবানি করতে গিয়ে লাথি খেয়ে পা ভেঙে ফেলছেন, কারও আঙুল পড়ে গেছে। কেউ আবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

হাসপাতালে ভর্তি একজন জানান, তিনি নিজের গরু কাটতে গিয়ে হাতের কবজি কেটে ফেলছেন। হাড় বের হয়ে গেছে।

আরেকজন জানান, সায়েদাবাদে গরু জবাই করতে গিয়ে হাতের তিনটি আঙুলের অনেকাংশ কেটে ফেলেছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন দ্রুত। সেখানে এক্সরে করেছেন। তারা রেফার করছে নিটোরে। অপারেশন লাগবে তার।

মাটিতে গরু ফেলতে গিয়ে পায়ের ওপর পড়ে ডান পা ভেঙে যাওয়া একজন জানান, এক্সরে করে দেখা গেছে একদিন পর তার অপারেশন করা লাগবে।

ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. অভিজিৎ চৌধুরী বলেন, ‘২০১ জন এখন পর্যন্ত দেখেছি। এখন আরও বেশি আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর চাপও বাড়ছে। বেশিরভাগ গরু কাটতে গিয়ে হাত-পায়ে ইনজুরি হয়েছে। হাত-পা ভেঙে গেছে এমন।’

তিনি বলেন, ‘জরুরি বিভাগে আমরা তিনজন চিকিৎসক চিকিৎসাসেবা দিচ্ছি ননস্টপ।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments