Homeআজকের শীর্ষ সংবাদমিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল চত্বরে লাল চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা ও দেশব্যাপী অব্যাহত বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’ ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে ফের বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

মিছিল চলাকালে শিক্ষার্থীদের ‘যুবদল খুন করে, তারেক রহমান কি করে’, ‘যুবদল খুন করে, ইন্টেরিম কি করে’, ‘বিএনপির অনেক গুণ, নয় মাসে দেড়শ খুন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘যে হাত চাঁদা তোলে, সে হাত ভেঙ্গে দাও’ ‘যুবদলের অনেক গুণ, পাথর দিয়ে মানুষ খুন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments