HomeUncategorizedআনন্দ উচ্ছ্বাস ও হৈ হল্লুড়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো যুক্তরাজ্যে ঢাকা ইউনিভার্সিটি...

আনন্দ উচ্ছ্বাস ও হৈ হল্লুড়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো যুক্তরাজ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের পিকনিক

লন্ডন অফিস: আনন্দ উচ্ছ্বাস ও হৈ হল্লুড়ের মধ্য দিয়ে অনুষ্টিত হলো যুক্তরাজ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বগনার রেজিস সমুদ্র সৈকতে স্মরণীয় পিকনিক ২০২৫। শনিবারের এ আয়োজনে অংশ নেন সংগঠনের সদস্য, পরিবার-পরিজন, উপদেষ্টা এবং সিনিয়র সদস্যরা। সক্রিয় অংশগ্রহণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পিকনিকটি রূপ নেয় এক মহাসফল সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায়। দুপুরে সৈকতে পৌঁছে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তাঁরা । দিনব‍্যাপী ভ্রমন ছিলো নানা আয়োজনে সাজানো।

অনুষ্ঠান সফল করতে সিনিয়র মেম্বার ইসমাইল হোসেনের নেতৃত্বে গঠিত পিকনিক টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাকে সহায়তা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমকিউ হাসান। সমন্বিত কার্যক্রমের জন্য ছয়টি কার্যকরী গ্রুপ গঠন করা হয়, যা পিকনিক পরিচালনায় বিশেষ ভূমিকা রাখে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের তিনজন সম্মানিত উপদেষ্টা—এস.বি. ফারুক (কমিউনিটি কর্মী ও জীবন্ত কিংবদন্তি), আবু হাসান (সাংবাদিক ও মুক্তিযোদ্ধা) এবং ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী বাবর (প্রখ্যাত আইনজীবী)।

এছাড়াও বেশ কয়েকজন সিনিয়র মেম্বার অংশ নেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—মারুফ চৌধুরী, আব্দুর রকিব, নিলুফার হাসান, সিরাজুল বাসিত কামরান চৌধুরী, রিপা রাকিব ও ব্যারিস্টার নাসের আলম।

রেডব্রিজ টিউব স্টেশন থেকে দিনের যাত্রা শুরু হয়। সকাল ৯টায় নিবন্ধন শেষে গ্রুপ ছবি তোলা হয়। এরপর লাক্সারি কোচ সকাল ১০টায় বগনার উদ্দেশে রওনা দেয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন টিম লিডার ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমকিউ হাসান।পথিমধ্যে গান, কৌতুক ও আবৃত্তির মাধ্যমে বিনোদনের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এরিনা, রিপা ও মিজান। সাউন্ড সিস্টেম ও সংগীতের ব্যবস্থা করেন মন্সুর পিয়াস।

সমুদ্র সৈকতে পৌঁছে শুরু হয় নানা প্রতিযোগিতা—মহিলাদের ব্লাইন্ডফোল্ড টিপ পরানো দৌড়, পুরুষদের বিন ব্যাগ রেস এবং র‍্যাফেল ড্র। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা ও সিনিয়র মেম্বাররা।খাবারের আয়োজন ছিল পিকনিকের অন্যতম আকর্ষণ। সকালের নাস্তা, স্ন্যাকস, দুপুরের খাবার এবং কেক কাটার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা উপভোগ করেন দিনটি। পরিবহন ও খাবারের সমন্বয় করেন সৈয়দ হামিদ।

অনুষ্ঠান সফল করতে আর্থিক সহায়তা প্রদান করেন ব্যারিস্টার এমকিউ হাসানসহ একাধিক সদস্য। অনেক অংশগ্রহণকারী সমুদ্রস্নান ও ফটোসেশনের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখেন।বিকেল ৫টা ৩০ মিনিটে কোচ বগনার থেকে রওনা হলে পিকনিকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের এই পিকনিক কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং এটি ছিল সম্প্রীতি, বন্ধুত্ব ও স্মৃতির উৎসব। আয়োজক, স্বেচ্ছাসেবক ও সক্রিয় অংশগ্রহণকারীদের সহযোগিতায় অনুষ্ঠানটি হয়েছে এক বিরাট সফলতা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments