Homeআজকের শীর্ষ সংবাদকলকাতার বাজারে ঢুকেছে রেকর্ড পরিমাণ গুজরাটি ইলিশ

কলকাতার বাজারে ঢুকেছে রেকর্ড পরিমাণ গুজরাটি ইলিশ

নিজস্ব প্রতিবেদক: কলকাতায় এক-দেড় মাস আগেও বাজারে গেলে ইলিশের দেখা মিলত, তবে দাম ছিল অনেক। তার ওপর গত কয়েক সপ্তাহ ধরে দাম এমন বৃদ্ধি পেয়েছিল যে সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল সুস্বাদু এই মাছটি।

এ হেন পরিস্থিতিতে বাজারে প্রবেশ ঘটে গুজরাটের ইলিশের। কলকাতার পাইকারি মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, এবারের শারদীয় দূর্গাপূজা উৎসবে ইলিশের ঘাটতি পূরণে গুজরাটের ইলিশের ওপর ভরসা করছেন তারা; আমদানি করেছেন রেকর্ড পরিমাণ গুজরাটি ইলিশ।

বিগত বছরগুলোতে ভোর হতেই হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইলিশ মাছ ভর্তি লরি চলে আসত। কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, দিঘা, শঙ্করপুর-সহ বিভিন্ন জায়গা থেকে ইলিশ ভর্তি লরি এবং ট্রাক আসত হাওড়া পাইকারি মাছ বাজারে।

তবে এ বারের ছবিটা আলাদা। সরাসরি ইলিশ আসছে ঠিকই, কিন্তু কাকদ্বীপ-ডায়মন্ড হারবার-দীঘা থেকে নয়; ইলিশ আসছে সরাসরি গুজরাটের ভারুচ বন্দর থেকে। প্রতিদিন গড়ে ১৫০-২০০ মেট্রিক টন ইলিশ ভর্তি ট্রাক ঢুকছে কলকাতার পাইকারি মাছের বাজারে।

জানা গেছে, ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ মাছ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। ৯০০-১১০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০-১১০০ টাকা দরে। সেই মাছই খুচরা বাজারে কেজি প্রতি ১৩০০-১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments